চরফ্যাশনে জুয়ার আসর থেকে চার জুয়ারি আটক

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে জুয়ার আসর থেকে চার জুয়ারি আটক
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

চরফ্যাশনে জুয়ার আসর থেকে চার জুয়ারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, শশীভূষণ থানার এসআই মো. তৌফিকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মিয়ার মসজিদ সংলগ্ন একটি বাড়ির বাগান থেকে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চারজন পালিয়ে যায়।

 

আটকরা হলেন- আমির হোসেন মাঝি, আবু সাইদ, মনির হোসেন এবং ইলিয়াস।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. ফকরুল ইসলাম বলেন, আটক চার জুয়ারিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৩৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ