দুমকিতে ১৫শ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

হোম » পটুয়াখালী » দুমকিতে ১৫শ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ
শনিবার ● ৭ মার্চ ২০২৬


দুমকিতে ১৫শ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্যোগে অসহায় ১৫শ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার নতুন বাজারে আল মামুন সুপার মার্কেটে প্রতি বছরের ন্যায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মাসুদ আল মামুন বাবু বিভিন্ন সময়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ নানা ধরনের সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি ১৫শ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি ও সাবান।

এ সময় ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, ও তার পিতা দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন খান, দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৪:২১:২৭ ● ৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ