বাউফলে ধুলিয়া ইউপি নির্বাচনে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে ধুলিয়া ইউপি নির্বাচনে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬


 

জহিরুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলার ৩ নম্বর ধুলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামকে ঘিরে এলাকায় আলোচনা চলছে। দায়িত্ব নেওয়ার পর দেড় বছরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের কারণে তিনি স্থানীয়দের প্রশংসা পেয়েছেন বলে জানান এলাকাবাসী।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জুলাই আন্দোলনের পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচন কর্মসূচি, ভাতা ও খাদ্য সহায়তা স্বচ্ছভাবে বিতরণ করেছেন বলে দাবি করা হচ্ছে। এ কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে স্থানীয় অনেকেই মত দিচ্ছেন।

 

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত দেড় বছরে ধুলিয়া ইউনিয়নে প্রায় ৩০টি মাটির সড়ক, সাতটি ইটের সলিং সড়ক নির্মাণ, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে পাকা ঘাটলা নির্মাণ, গভীর নলকূপ স্থাপন এবং কালভার্ট নির্মাণ করা হয়েছে। এছাড়া সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও কিছু উন্নয়ন কাজ করেছেন বলে জানা গেছে।

 

ধুলিয়া ইউনিয়নের বাসিন্দা মো. অলিউর রহমান বলেন, জহিরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর পরিষদের কাজে স্বচ্ছতা এসেছে। অল্প সময়ের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।

 

ধুলিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষক স্বরূপ আলী হাওলাদার বলেন, জহিরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ শোনা যায়নি।

 

স্থানীয় বাসিন্দা মোসা. রহিমা বেগম বলেন, আগে এলাকায় চলাচলের জন্য ভালো রাস্তা ছিল না। বর্তমানে নতুন রাস্তা নির্মাণ হওয়ায় মানুষের ভোগান্তি কমেছে।

 

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ইউপি সদস্য থাকা অবস্থাতেও তিনি জনগণের জন্য কাজ করেছেন এবং দেড় বছর আগে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে সততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি বলেন, জনগণ চাইলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ভেবে দেখবেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩৫ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ