কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পূর্বমধুখালী গ্রামে মোঃ জলিল হাওলাদার ও বাদল মোল্লার বসতবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন, আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত জলিল হাওলাদারের স্ত্রী বিউটি বেগম বলেন, আমরা ঘুমাচ্ছিলাম। পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে দ্রুত বের হওয়ার কয়েক মিনিটের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমাদের প্রায় ৪০ লাখ টাকার মালামাল আগুনে নষ্ট হয়েছে।

তিনি অনুমান করছেন, পাশের বাড়ির পিছন দিক থেকে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। বাদল মোল্লার স্ত্রী মিনারা বেগম জানান, খবর পেয়ে এসে দেখেন তাদের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং প্রায় ৮ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

 

স্থানীয়রা অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেননি, তবে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ দুর্ঘটনা নয়, দুর্বৃত্তদের কর্মকাণ্ড হতে পারে বলে আশঙ্কা করছেন।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানালেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে এবং সরকারিভাবে আরও সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৫ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ