গৌরনদীতে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬


 

গৌরনদীতে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

 

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার ইসলামিক মিশন সংলগ্ন মহাসড়কে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান, নিহতদের স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত টেকেরহাট এন্টারপ্রাইজের বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১১:১৩ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ