
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার বড় বোন বিউটি হক (৫৮) মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে খুলনা জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ভোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ইন্তেকালের সংবাদে গৌরনদী ও খুলনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমার নামাজে জানাজা বাদ জোহর দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা সবুজ সংঘ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। পরে গোয়ালখালী মুসলিম কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার নিশ্চিত করেছে।
মরহুমার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুমা বিউটি হকের ইন্তেকালে আমরা একজন স্নেহময়ী ও ধর্মপরায়ণ নারীকে হারালাম। তাঁর প্রস্থান পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পৃথক শোকবার্তা দেওয়া হয়েছে। মরহুমার রূহের মাগফিরাত কামনায় এলাকায় দোয়া মাহফিলের আয়োজনের কথাও জানা গেছে।
এমএইচ/এমআর