কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬


কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরদার সড়ক, ৯ নং ওয়ার্ড বাদুরতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে তিন যুবককে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার শেষ বিকেলে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারানুসারে মো. হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭)-কে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী-এর একটি চৌকস টিম।তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১০:১৮:৫৭ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ