মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরদার সড়ক, ৯ নং ওয়ার্ড বাদুরতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে তিন যুবককে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার শেষ বিকেলে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারানুসারে মো. হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭)-কে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী-এর একটি চৌকস টিম।তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১০:১৮:৫৭ ● ১১২ বার পঠিত
