সর্বশেষ
তালতলীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা মির্জাগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অর্থাভাবে চোখের সামনে নিভে যাচ্ছে বাউফলে যুবকের জীবন বরগুনায় ভাসমান ‘শিক্ষা তরী’তে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স চালু গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণের উদ্বোধন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ আইচায় দুইজন গ্রেপ্তার ভাসুরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা ভাবিকে ধর্ষণচেষ্টা ও হাত ভাঙার অভিযোগে মামলা মৎস্যজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষায় অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কুয়াকাটায়

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ আইচায় দুইজন গ্রেপ্তার

হোম পেজ » ভোলা » অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ আইচায় দুইজন গ্রেপ্তার
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬


 

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ আইচায় দুইজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আবু সাঈদ আকনকে অপহরণ, হামলা, অর্থ ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে দক্ষিণ আইচা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রসূলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মঞ্জুরের ছেলে মো. রাকিব স্বনকার (২৯) এবং চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত গাজীর ছেলে রাজিব গাজী (২১)।

 

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাছ্নিমুল উলুম বাবুস সালাম মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ আবু সাঈদ আকনকে অপহরণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং চাঁদা দাবি করা হয়।

 

তিনি জানান, ঘটনায় ভুক্তভোগী সোমবার থানায় হাজির হয়ে ছয়জনকে আসামি করে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৩৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ