সর্বশেষ
যুক্তরাষ্ট্র প্রবাসীকে আগৈলঝাড়া প্রেসক্লাবের সংবর্ধনা নেছারাবাদে বিশ্ব স্কাউটস প্রতিষ্ঠাতার জন্মদিনে র‍্যালি ও আলোচনা সভা ৬০ দিনে মাদক নির্মূল, ৯০ দিনে দুর্নীতি দমনের অঙ্গীকার এমপি মাসুদের চুরির চেষ্টাকালে কিশোর আটক দুমকি থানার ফটক ঘেরাও করে ব্যবসায়ীদের বিক্ষোভ সিসিটিভি ভিডিও ভাইরাল মহিপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে প্রাইভেট হাসপাতালে হামলা-ভাঙচুর খাল পুনঃখননে সেচ সুবিধা বাড়বে, কমবে জলাবদ্ধতা- মন্ত্রী জহির উদ্দিন স্বপন তালতলীতে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি মাত্র ১৯ হাজার টাকায় ভিপি নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় র‍্যালি ও ইফতার মাহফিল

৬০ দিনে মাদক নির্মূল, ৯০ দিনে দুর্নীতি দমনের অঙ্গীকার এমপি মাসুদের

হোম পেজ » লিড নিউজ » ৬০ দিনে মাদক নির্মূল, ৯০ দিনে দুর্নীতি দমনের অঙ্গীকার এমপি মাসুদের
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬


 

বাউফল পাবলিক মাঠে আয়োজিত শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

বিপুল ভোটে বিজয়ের পর রবিবার (২২ ফেব্রুয়ারি) বাউফল পাবলিক মাঠে আয়োজিত শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি আপনাদের সেবক। প্রকৃত এমপি ব্যক্তি মাসুদ নন, এমপি হলো বাউফলের সাড়ে চার লাখ মানুষ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়- ইনসাফভিত্তিক, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।

 

তিনি বলেন, ব্যক্তি মাসুদকে পরাজিত করা যেতে পারে, কিন্তু বাউফলবাসীকে পরাজিত করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই আর আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।

বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন-  তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। মহান আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।

 

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।

 

সাংবাদিকদের উদ্দেশে এমপি মাসুদ বলেন, সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তবে জনগণ এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত হবে না বলেও্উল্লেখ করেন।

 

নির্বাচনে দেওয়া ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 

সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্যকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩১ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ