সর্বশেষ
যুক্তরাষ্ট্র প্রবাসীকে আগৈলঝাড়া প্রেসক্লাবের সংবর্ধনা নেছারাবাদে বিশ্ব স্কাউটস প্রতিষ্ঠাতার জন্মদিনে র‍্যালি ও আলোচনা সভা ৬০ দিনে মাদক নির্মূল, ৯০ দিনে দুর্নীতি দমনের অঙ্গীকার এমপি মাসুদের চুরির চেষ্টাকালে কিশোর আটক দুমকি থানার ফটক ঘেরাও করে ব্যবসায়ীদের বিক্ষোভ সিসিটিভি ভিডিও ভাইরাল মহিপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে প্রাইভেট হাসপাতালে হামলা-ভাঙচুর খাল পুনঃখননে সেচ সুবিধা বাড়বে, কমবে জলাবদ্ধতা- মন্ত্রী জহির উদ্দিন স্বপন তালতলীতে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি মাত্র ১৯ হাজার টাকায় ভিপি নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় র‍্যালি ও ইফতার মাহফিল

চুরির চেষ্টাকালে কিশোর আটক দুমকি থানার ফটক ঘেরাও করে ব্যবসায়ীদের বিক্ষোভ

হোম পেজ » লিড নিউজ » চুরির চেষ্টাকালে কিশোর আটক দুমকি থানার ফটক ঘেরাও করে ব্যবসায়ীদের বিক্ষোভ
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬


 

দুমকি থানার ফটক ঘেরাও করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ এলাকায় চুরির চেষ্টাকালে এক কিশোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হলে উত্তেজিত ব্যবসায়ীরা থানার ফটক ঘেরাও করে বিক্ষোভ করেন।

 

পুলিশ জানায়, আটক কিশোর আকাশ (১৩) বাদশাবাড়ি গ্রামের বাসিন্দা। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে একই এলাকায় এক রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটে। শনিবার রাতে থানা ব্রিজ সংলগ্ন একটি মুদি দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী জড়ো হন। একপর্যায়ে জনতা আটক কিশোরকে মারধরের চেষ্টা করলে উপস্থিত কয়েকজন সচেতন ব্যক্তি তাকে রক্ষা করে পুলিশে খবর দেন। পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে এসে তাকে থানায় নিয়ে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা থানার সামনে স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে থানা ফটক বন্ধ রেখে সবাইকে সরে যেতে মাইকিং করা হয়।

 

ব্যবসায়ীরা অভিযোগ করেন, এলাকায় সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৬ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ