পীরকে ‘সেজদা’ করানোর অভিযোগে গৌরনদীতে আলোচনা-সমালোচনা

হোম পেজ » বরিশাল » পীরকে ‘সেজদা’ করানোর অভিযোগে গৌরনদীতে আলোচনা-সমালোচনা
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

পীরকে ‘সেজদা’ করানোর অভিযোগে গৌরনদীতে আলোচনা-সমালোচনা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামে এক ধর্মীয় আয়োজনে ভক্তদের দিয়ে পীরকে সেজদা করানোর অভিযোগ ওঠায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মতভেদ দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজন মুসল্লির দাবি, সম্প্রতি উপজেলার কয়েকটি গ্রামে আয়োজিত ওয়াজ ও ধর্মীয় মাহফিলে ভক্তদের পীরের সামনে নতজানু হতে দেখা গেছে। তাদের মতে, ইসলামী শরিয়ত অনুযায়ী সেজদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত- এ কারণে তারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য, এটি প্রকৃত সেজদা নয়; সম্মান প্রদর্শনের অংশ হিসেবে ভক্তরা পীরের সামনে নত হয়েছেন। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম কর্মকর্তা জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৭:৩৯ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ