মহিপুরে ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


মহিপুরে ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
মহিপুর থানা রোড বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইজন চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২ ফ্রেব্রুয়ারি) রাত ১০টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও মহিপুর থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মহিপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাদি। মহিপুর থানা রোড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকার চিহ্নিত নারী মাদক কারবারি মোছাঃ সুখি আক্তার ও মোছাঃ আখি আক্তার-কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৭৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা। পাশাপাশি উদ্ধার করা হয় নগদ ১ লাখ ৬৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন।

অভিযানকালে মোছাঃ সুখি আক্তারের স্বামী মোঃ শামীম কৌশলে পালিয়ে যায়। অপরদিকে গ্রেপ্তারকৃত আখি আক্তারের স্বামী শাহিন মিয়ার মাদক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তারকৃত দুই নারী মহিপুর উপজেলার নজিবপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং যুবসমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:২৪ ● ২০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ