সর্বশেষ
তীব্র উত্তেজনা ভিপি নুর ও হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ, অন্তত ১৫ আহত কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যা মহিপুরে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মাদারীপুরে ২৩টি ককটেলসহ যুবক আটক পটুয়াখালী-৩ আসন সেনাবাহিনী মোতায়েন, গলাচিপায় সভা-সমাবেশ সাময়িকভাবে নিষিদ্ধ পিরোজপুর-২ আসন আমাকে একবার সেবা করার সুযোগ দিন: সোহেল মঞ্জুর সুমন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) ফ্যামিলি কার্ড দেখালে নারীরা পাবেন বিনা সুদে ঋণ: জয়নুল আবেদীন শিশুর প্রতীকী উপস্থিতিতে আবেগঘন মুহূর্ত, মঠবাড়িয়ায় দুলালের নির্বাচনী প্রচারণা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রশ্নে কোনো আপস নয়: সৈয়দ সরোয়ার আলম বিপ্লব

তীব্র উত্তেজনা ভিপি নুর ও হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ, অন্তত ১৫ আহত

হোম পেজ » লিড নিউজ » তীব্র উত্তেজনা ভিপি নুর ও হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ, অন্তত ১৫ আহত
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


 

সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা; পটুয়াখালীর গলাচিপায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, অন্তত ১৫ আহত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শনিবার রাত সাড়ে ১১টায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের মিছিল মুখোমুখি হয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

 

প্রাথমিকভাবে অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আহতদের নাম এখনও জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান। তিনি বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

অফিসার ইনচার্জ আরও বলেন, বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয় দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:২৯:০২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ