বরগুনা-২ আসন জামায়াতকে কটাক্ষ করে বক্তব্য দিলেন বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মণি

হোম পেজ » বরগুনা » বরগুনা-২ আসন জামায়াতকে কটাক্ষ করে বক্তব্য দিলেন বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মণি
শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬


 

বরগুনা-২ আসন  জামায়াতকে কটাক্ষ করে বক্তব্য দিলেন বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মণি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নূরুল ইসলাম মণি বলেছেন, জামায়াত যদি মানুষ মারা গেলে জান্নাত দিতে পারে, তাহলে এখন কেন তাদের টাকা দিয়ে ভোট কিনতে হচ্ছে- এ প্রশ্ন দেশবাসীর। বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নূরুল ইসলাম মণি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন- কেউ কি মরতে চান? উপস্থিত সবাই ‘না’ বললে তিনি কটাক্ষ করে বলেন, জামায়াত নাকি মানুষকে বেহেশতে পাঠাতে চায়, কিন্তু কেউ তো মরতেই চায় না- তাহলে তারা কিভাবে বেহেশতে পাঠাবে।

এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী ও বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, জান, মাল ও ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংখ্যালঘুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নূরুল ইসলাম মণি বলেন, কেউ যদি সংখ্যালঘুদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:২১:৪৫ ● ১৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ