বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র যাচাই: ৩ বাতিল, স্থগিত ২

হোম পেজ » বরিশাল » বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র যাচাই: ৩ বাতিল, স্থগিত ২
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


 

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র যাচাই: ৩ বাতিল, স্থগিত ২

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। বাকি চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তা।

 

বাতিল হওয়া প্রার্থীরা হলেন:

জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (দলীয় প্রধানের স্বাক্ষর অনুপস্থিত), ফখরুল আহসান (অঙ্গীকারনামায় স্বাক্ষর অনুপস্থিত), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খান (ভোটার তালিকা ও সমর্থক তথ্য অসঙ্গত)

 

স্থগিত রাখা হয়েছে:

জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (দ্বৈধ নাগরিক অসঙ্গতি), বাসদের আজমুল হাসান জিহাদ (হলফনামায় স্বাক্ষর অনুপস্থিত)

 

বৈধ ঘোষণা প্রার্থীরা হলেন:

ইসলামী আন্দোলন: উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বিএনপি: এ্যাডভোকেট জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ (এবি) পার্টি: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদ: এস এম ফারদিন ইয়ামিন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জানিয়েছেন, বরিশাল-৩ আসনের মনোনয়ন যাচাই সম্পন্ন হয়েছে। নির্বাচনের সময় জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৮ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ