সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ইন্দুরকানীতে তামাক নিয়ন্ত্রণে শেয়ারিং মিটিং

হোম » পিরোজপুর » ইন্দুরকানীতে তামাক নিয়ন্ত্রণে শেয়ারিং মিটিং
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫


 

সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে সিভিল সোসাইটি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলার অবস্থান পর্যালোচনা শীর্ষক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ইন্দুরকানী প্রেসক্লাব সভাকক্ষে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মুখ্য আলোচনায় কর্মসূচী ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন পিরোজপুর জেলার তামাক নিয়ন্ত্রণে অবস্থান তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ডব্লিউবিবি ট্রাস্টের সহায়তায় সমগ্র দেশের মতো পিরোজপুরেও জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। জরিপ বিশ্লেষণের ভিত্তিতে প্রস্তুত ডাটা কার্ডে জেলার স্কোর ৩০ ধরা হয়েছে, যা অসন্তোষজনক হিসেবে বিবেচিত। তিনি করণীয় ও সুপারিশমালা সংক্ষেপে উপস্থাপন করেন।

সভায় ইন্দুরকানী এমইউ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দীন গাজী, ইন্দুরকানী রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং শিক্ষক ও ইউপি সদস্যরা বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৭ ● ১৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ