সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গৌরনদীতে সাকুরা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

হোম » বরিশাল » গৌরনদীতে সাকুরা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে সাকুরা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. মিলন (২২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে গৌরনদী উপজেলার হাইওয়ে হাসঁপিঠা রেস্টুরেন্টের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. মিলন গৌরনদী উপজেলার বনগ্রাম ডাসার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুরঘাটা ব্রিজের ওপর স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ সেটি আটক করে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৪ ● ১৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ