সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কাপছে দক্ষিণের জনজীবন কলাপাড়ায় বছরের সর্বনিম্ন ৯.০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা

হোম » পটুয়াখালী » কাপছে দক্ষিণের জনজীবন কলাপাড়ায় বছরের সর্বনিম্ন ৯.০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫


কলাপাড়ায় বছরের সর্বনিম্ন ৯.০  ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ঘন কুয়াশা কিছুটা কমলেও তীব্র শীতে কাপছে সর্ব  দক্ষিনের জেলা পটুয়াখালীর কলাপাড়ার জনজীবন। বইছে উত্তরের হিমেল হাওয়া। বুধবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় এ বছরের সর্বনিম্ন ৯.০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

এর আগে গত বছরের ২৮ জানুয়ারী ৮.৭ ডিগ্রী সেলসিয়া তাপমাত্রা রেকর্ড করেছিলো একই আবহাওয়া অফিস। আর গতকাল সকাল নয়টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রী সেলসবয়াস। কনকনে ঠান্ডা বাতাসে সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন গভীর সাগরে অবস্থানরত জেলেরা। অনেকেই একটু উষ্ণতার আশায় আগুন পোহাচ্ছেন। এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আমির বলেন, এরকম শীত আমার বয়সে দেখিনি।এভাবে শীত বেস কিছু দিন থাকলে মানুষ স্টক করে মারা যাবে।দিনমজুর মানুষ গলোর কাজকর্ম বন্ধ হয়ে গেছে। টান্ডা জনিত রোগ বেরে গেছে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০৮:১৮ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ