বাগেরহাটে বড়দিন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা

হোম পেজ » খুলনা » বাগেরহাটে বড়দিন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫


 

বাগেরহাটে বড়দিন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

আসন্ন ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসবের আগে (১৭ ডিসেম্বর) বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী সদর থানাধীন মাইকেল মারিয়া পল্লী ও ফাতিমার রানী মারীয়ার গীর্জা ও সংলগ্ন এলাকায় পরিদর্শন করেছেন।

এসময় পুলিশ সুপার বলেন, আসন্ন বড়দিন উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য বাগেরহাট জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সবাইকে মাদকমুক্ত থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সঙ্গে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন, বাগেরহাট জেলা পুলিশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খাঁন, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ শহিদুল ইসলাম এবং ফাতিমার রানী মারীয়ার গীর্জার পাদরি ডমেনিক হালদারসহ স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৩ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ