কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রাও উড়ানো হয়। দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘পায়রায়’ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিপির কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান এবং কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে কলাপাড়ার মানুষের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তারা দুর্নীতিমুক্ত কলাপাড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি কাউছার হামিদ বলেন, কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সব ধরনের কাজ পরিহার করতে হবে।


এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১২:৩৩:১৯ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ