গৌরনদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫


গৌরনদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জোহরের পর উপজেলার গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন আল আমিন ইয়াতীমখানায় এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইয়াতীমখানার সুপার মাওলানা মোকছেদুর রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আমরা সবাই একসঙ্গে দোয়া করেছি। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেশের নেতৃত্ব দেওয়ার শক্তি দান করেন।

দোয়া-মোনাজাতে অংশ নেন গৌরনদী উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মো. রিয়াজ ভুইয়া, গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব মো. ইয়াদুল ইসলাম, সদস্য সিফাতসহ ইয়াতীমখানার ছাত্ররা।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ের প্রতীক। তার অসুস্থতায় সারাদেশের মানুষ উদ্বিগ্ন। ঘরে ঘরে তার সুস্থতার জন্য দোয়া চলছে।

এ সময় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দেশগঠনমূলক অবদান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগও স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৬:২৮ ● ২০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ