সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই দস্যু আটক

হোম » লিড নিউজ » সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই দস্যু আটক
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫


সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ দস্যু আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৯ নভেম্বর) সকালে মোংলার পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীর সদস্যরা ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। পরে ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়া যৌথভাবে অভিযান চালায়।

অভিযানে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর সহযোগী ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭) কে আটক করা হয়। তারা দুজনই বাগেরহাট জেলার মোংলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ এবং রসদ সহায়তার কাজ করে আসছে। আটক আসামি ও জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪০ ● ১৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ