বরিশাল-১ আসন এবারও সুযোগ দিলে নৌকাকে ডুবিয়ে জয়ী হতাম- জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসন এবারও সুযোগ দিলে নৌকাকে ডুবিয়ে জয়ী হতাম- জহির উদ্দিন স্বপন
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


এবারও সুযোগ দিলে নৌকাকে ডুবিয়ে জয়ী হতাম- জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারত, তাহলে আমরা ২০০১ সালের মতো নৌকাকে ডুবিয়ে জয়ী হতাম। তিনি বলেন, বিএনপি যেন ক্ষমতায় না আসে, সেটাই আ.লীগের একমাত্র লক্ষ্য ছিল। তিনি আরও বলেন, যারা দলের বিরুদ্ধে যাবে, তাদের চিহ্নিত রাখতে হবে দলীয় নেতা-কর্মীদের।

বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজিহার ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির প্রার্থীর প্রথম নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মাদ আলী।

নির্বাচনী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় হিন্দু কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় গুপ্ত, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, সদস্য আবুল হোসেন মিয়া, ছরোয়ার হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, দীনেশ হালদার, উপজেলা মহিলা দলের নেত্রী ফারহানা আক্তার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক, ইউনিয়ন নেতা রবীন্দ্রনাথ ঘটক, উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রদল নেতা হামিদুল ইসলাম মহিদুল, আবুবক্কর ছিদ্দিক প্রমুখ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:০৩:০৯ ● ১৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ