সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

শিবগঞ্জে ট্রলির ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৫

হোম » রাজশাহী » শিবগঞ্জে ট্রলির ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৫
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


 

শিবগঞ্জে ট্রলির ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৫

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ট্রলির পেছনে ধাক্কা লেগে অটোচালক শরিফুল আলম মারা গেছেন। একই ঘটনায় অটোর পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন নারী ও এক ৮ বছরের শিশু রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত ১০টার দিকে ভারি বৃষ্টির সময় মহদিপুর এলাকায় ইলেকট্রিক পোলবাহী একটি ট্রলি দাঁড়িয়ে ছিল। এ সময় অটোটি পেছন থেকে ট্রলিকে ধাক্কা দিলে ট্রলির পোল অটোর মধ্যে ঢুকে চালক শরিফুল আলম ঘটনাস্থলেই মারা যান।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ২০:০৫:২৯ ● ১৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ