সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বরগুনায় এক ট্রলারে ১৪০ মণ ইলিশ ধরা

হোম » বরগুনা » বরগুনায় এক ট্রলারে ১৪০ মণ ইলিশ ধরা
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


বরগুনায় এক ট্রলারে ১৪০ মণ ইলিশ ধরা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার পাথরঘাটায় একটি ট্রলারে একসঙ্গে ১৪০ মণ ইলিশ ধরা পড়েছে। ছোট আকারের এসব ইলিশ বিক্রি হয়েছে ৩১ লাখ ৫০ হাজার টাকায়। শুক্রবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ আড়তে মাছগুলো বিক্রির জন্য ওঠানো হয়।

জানা গেছে, বরগুনার সাইফ কোম্পানির এফবি সাফওয়ান-৩ ট্রলারটি ২৯ অক্টোবর সকালে ১৯ জন জেলে নিয়ে পাথরঘাটা থেকে সাগরে যায়। ওই দিন বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেললে রাতে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।

ট্রলারের মাঝি রুবেল বলেন, ২৯ অক্টোবর বিকেলে আমরা জাল ফেলি। রাত ৮টার দিকে বুঝতে পারি প্রচুর ইলিশ ধরা পড়েছে। রাত ৮টা থেকে শুরু করে পরদিন দুপুর দেড়টা পর্যন্ত জাল টেনে তুলতে হয়েছে।

সাইফ ফিশিং কোম্পানির ব্যবস্থাপক মনিরুল হক মাসুম বলেন, দীর্ঘদিন সাগরে তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। এবার ভালো মাছ পেয়েছে জেলেরা। অবৈধ ট্রলিং বন্ধ থাকলে এমন ফল মিলবে আরও বেশি।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মোস্তফা আলম বলেন, ইলিশের প্রকারভেদ অনুযায়ী প্রতি মণ ১২ থেকে ২৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৩১ লাখ ৫০ হাজার টাকায় মাছগুলো বিক্রি হয়।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২২ দিনের অবরোধ শেষে জেলেরা সাগরে গিয়ে এত মাছ পেয়েছে- এতে সবাই খুশি। দীর্ঘদিন পর এমন ধরা মিলেছে।

বাংলাদেশ সময়: ১৮:২২:৩৩ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ