সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ইন্দুরকানী কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনী ফলাফল ঘোষণা

হোম » পিরোজপুর » ইন্দুরকানী কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনী ফলাফল ঘোষণা
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


ইন্দুরকানীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনী ফলাফল ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লিঃ) এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সমবায়ী মোঃ মনিরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান ও নবনির্বাচিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ ফায়জুল কবির তালুকদার, ০৪নং ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ, এম ফারুক হোসাইন, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ আল-আমিন হোসেন, সমিতির সদস্য শাহাদাৎ হোসেন সজীব প্রমুখ। নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০ অক্টোবর ৮ পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় মোঃ ফায়জুল কবির তালুকদার-সভাপতি, মোঃ জাকির হোসেন-সহ-সভাপতি, সদস্য মোঃ হাবিবুর রহমান হাওলাদার, মোঃ হাবিবুর রহমান সিপাই, মোঃ শামসুল হক খান, আঃ সালাম সিকদার, মোঃ রফিকুল ইসলাম গাজী, আঃ লতিফ সিকদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, পরিদর্শক জেলা সমবায় কার্যালয়, পিরোজপুর।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫১:০৭ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ