মনপুরায় পুকুরে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু

হোম » ভোলা » মনপুরায় পুকুরে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

 

ভোলার মনপুরায় বাড়ির পুকুরে ডুবে মো. ওমর নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ওই ইউনিয়নের বাসিন্দা রুবেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল ওমর। একপর্যায়ে সে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্পিডবোটে করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১৮ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ