সর্বশেষ
দেশের চার বিভাগে দমকা হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ

পিরোজপুরে শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থীদের সংহতি

হোম » পিরোজপুর » পিরোজপুরে শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থীদের সংহতি
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


পিরোজপুরে শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থীদের সংহতি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা ও বৈষম্য নিরসসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে পিরোজপুরে কর্মবিরতি চলছে। সোমবার (১৩ অক্টোবর) শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও ক্লাসসহ সব কার্যক্রম বন্ধ রেখেছেন।

শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে জিয়ানগর উপজেলার চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, বর্তমান ১ হাজার টাকার বাড়িভাড়া ভাতা অপ্রতুল হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। শিক্ষক নেতারা বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কাউখালী শাখার সাধারণ সম্পাদক গৌতম রায় জানান, যৌক্তিক দাবি আদায় ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের মতো পিরোজপুরেও কর্মসূচি চলছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৮:২৭ ● ২৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ