সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

পবিপ্রবিতে মানববন্ধন: বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ

হোম » বরিশাল » পবিপ্রবিতে মানববন্ধন: বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫


পবিপ্রবিতে মানববন্ধন: বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি ও এনিমেল হাজব্যান্ড্রি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুগঞ্জ ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে বহিরাগতদের হামলা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তারা দাবি করেন, শিক্ষার্থীদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা অমানবিক। দ্রুত বিচার না হলে এবং বাকৃবি শিক্ষার্থীদের দাবিগুলো মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, সুজন মৃধা হাওলাদার, জাওয়াদুল ইসলাম জামিন, রুশমিলা জাহান রুপা, দ্বিতীয় বর্ষের শাহরিয়ার ইসলাম রাফি, অর্জুন দাশ ও মুজাহিদুল ইসলাম তন্ময় প্রমুখ। ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৪৯ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ