সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

হোম » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর কর্মচারী সংসদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম।

উদ্বোধনী দিনে সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচির প্রতিপাদ্য ছিল- নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৩২ ● ২৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ