সর্বশেষ
ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা চিকিৎসকের বিচার দাবি তালতলীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের জীবনসংকটে গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের গৌরনদীতে লন্ডনপ্রবাসী বিএনপি নেতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দুমকিতে গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


 

লাঞ্ছিত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে চাঁদার দাবিতে গণঅধিকার পরিষদের আহবায়কের হাতে এক ইউপি চেয়ারম্যান মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মাতৃত্বকালীন ভাতার বিষয়ে অফিসকক্ষে কাজ করছিলেন। এসময় গণঅধিকার পরিষদের আহবায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭-৮ জন যুবক ঢুকে তাঁকে কিল-ঘুষি ও চড়-থাপ্পর মেরে বাইরে টেনে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। পরে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
হাফিজুর রহমান ফোরকান অভিযোগ করেন, মুন্না জহির কয়েকদিন ধরে দলীয় খরচের নামে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি অস্বীকৃতি জানালে হামলার শিকার হন। এ বিষয়ে ইউএনওকে অবহিত করা হয়েছে এবং থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
তবে চাঁদার অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, একটি রাস্তাার কাজ নিয়ে তর্ক হয়েছিল, কিন্তু মারধরের অভিযোগ সত্য নয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫৯ ● ২৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ