নাচোলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মা-মেয়ের মৃত্যু

হোম পেজ » রাজশাহী » নাচোলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মা-মেয়ের মৃত্যু
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


 

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মা-মেয়ের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

নিহতরা হলেন, সেখানকার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২৩)।

ওসি জানান, আলমগীর নিজ বাড়িতে তার ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জে দিয়ে রাখেন। ভোর সাড়ে ৫ টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪:১৯:০৬ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ