সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নেছারাবাদে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

হোম » পিরোজপুর » নেছারাবাদে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
বুধবার ● ২৩ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

নেছারাবাদে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সোহাগদল ইউনিয়নের বদ্ধভূমি এলাকার সড়কে অর্ধঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকমুক্ত সমাজ চাই”- এ স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির শুরুতে ঢাকায় মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাবিমানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

মানববন্ধন শেষে বদ্ধভূমিতে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মৃধা, সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তপু রায়হান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নুর জামান, উপজেলা জাসাসের সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৫৪ ● ৪৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ