সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

হোম » রাজশাহী » নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
বুধবার ● ২৩ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, নাটোর

 

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তারা নাটোর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৫ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:৫৩ ● ২২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ