সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ

হোম » খুলনা » সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ
রবিবার ● ২০ জুলাই ২০২৫


সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারে ব্যবহৃত নাইলনের ফাঁদ, বরফ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।
শনিবার  ভোর রাতে পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে এলাকা থেকে এসব জব্দ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বনরক্ষীরা টহলকালে
সন্দেহজনক একটি ট্রলারের গতি রোধের চেষ্টা করলে কতিপয় ব্যক্তি  ঝাপদিয়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে  ৮০ কেজি পরিমাণ ৩ বস্তা নাইলনের হরিণ ধরার মালা ফাঁদ, বিপুল পরিমাণ বরফ, মাংস মাপার দাঁড়িপাল্লা, ছুরি, হাঁড়ি-পাতিলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

 

এএইচএ/এমআর

বাংলাদেশ সময়: ০:৪৬:৫৭ ● ৩০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ