সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

হোম » খুলনা » সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ
শনিবার ● ১৮ জুলাই ২০২৬


 

সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি নৌকাসহ ১৭০ কেজি কাঁকড়া ও বিপুল পরিমাণ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। এ সময় ৯৫টি নিষিদ্ধ আটন (ফাঁদ) উদ্ধার করা হয়।

 

শনিবার (১৮ জুলাই) ভোর রাতে সুন্দরবনের কোবাদক স্টেশনের আওতাধীন বাটলু নদী, আড়পাঙ্গাশিয়া নদী ও কুনচির খালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কাঁকড়া ও নৌকা জব্দ করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গহীন বনে পালিয়ে যায়।

 

কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতি নিয়ে পুনরায় নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে বন বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫:২৫:১১ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ