মেহেন্দিগঞ্জে খাল দখল করে গড়া অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে খাল দখল করে গড়া অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের
শনিবার ● ১৮ জুলাই ২০২৬


মেহেন্দিগঞ্জে খাল দখল করে গড়া অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের

 

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে সরকারি খাল দখল করে নির্মাণাধীন ব্যবসাপ্রতিষ্ঠানসহ অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

 

শনিবার ( ১৮ জুলাই) ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমানকে সরকারি বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

 

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রতিমন্ত্রী প্রথমে আদর্শ নগর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরে ভাষানচর ইউনিয়নের দফাদারহাট বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে খালের পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি তার নজরে আসে। এ সময় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

 

পরে স্থানীয় ভূমি অফিসের তহসিলদার, সার্ভেয়ার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ইউএনওকে সরকারি নিয়ম অনুযায়ী দখলমুক্ত করে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৫৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ