পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শনিবার ● ১৮ জুলাই ২০২৬


পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, মানবিক আবেদনমূলক প্রতিবেদন ও ফিচার, পুলিশের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক এবং সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মাহামুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী এবং কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

 

প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান সাংবাদিকদের সঙ্গে পুলিশের সম্পর্ক বিষয়ক সেশন পরিচালনা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন।

 

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

 

সমাপনী বক্তব্যে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০:০১:০০ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ