সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গৌরনদীতে বাংলা ভাষা সংস্কৃতি ও সাহিত্য সভা

হোম » কৃষি » গৌরনদীতে বাংলা ভাষা সংস্কৃতি ও সাহিত্য সভা
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪


গৌরনদীতে বাংলা ভাষা সংস্কৃতি ও সাহিত্য সভা

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. জিয়াউল হক বলেছেন বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ এটি একটি অরাজনৈতিক সাহিত্য সংগঠন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে গভেষনা ও উৎকর্ষ সাধন। সংগঠন পরিচালনায় ১জন সভাপতি, ১জন নির্বাহী সভাপতি, ১জন সহ-সভাপতি, ১জন সম্পাদক, ১জন সাংগঠনিক সম্পাদক, ১জন সাহিত্য সম্পাদক, ১জন সমাজ সেবা সম্পাদক, ৪জন নির্বাহী সদস্য সহ মোট ১১সদস্য বিশিষ্ট কমিটি করা হবে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার কার্যালয়ে শনিবার সন্ধ্যায় বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ গৌরনদী উপজেলা কমিটির আয়োজনে সাহিত্য এক সভা সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।   বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন যমুনা টিভি বরিশাল ব্যুরোচিফ মো. কাওসার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, শিকদার রেজাউল করিম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, ডা. মনীষ চন্দ্র বিশ^াস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর ও কবি আবদুল হাকিম, প্রভাষক মাসুদ করিম, প্রধান শিক্ষক টিএম আলতাফ হোসেন, কবি ঝর্ন দাস লবনী, মো. সাহিন, সাঈদবিন ভুইয়া পান্নু,তরুন চক্রবর্তী প্রমূখ।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৯ ● ২৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ