সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গৌরনদীতে গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতি

হোম » কৃষি » গৌরনদীতে গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতি
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪


গৌরনদীতে গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতি

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামের আলহাজ¦ আবদুস ছত্তার সরদারের বসত ঘরে বৃহস্পতিবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাতরা নগদ ৩৪হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোনসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাতকবলিত গৃহকর্তা আব্দুস ছত্তার সরদার জানান, সংঘবদ্ধ সশস্ত্র ৫/৬ জন ডাকাত বুধবার দিবাগত রাত আডাইটার দিকে তার দালানের (গৃহে) জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা গৃহকর্তা ও গৃহকত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১টি আলমিরা ভেঙ্গে নগদ ৩৪ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোনসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গৌরনদী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:০৪ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ