সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

গলাচিপায় কম্বিং অপারেশনে অবৈধ জাল জব্দ

হোম » কৃষি » গলাচিপায় কম্বিং অপারেশনে অবৈধ জাল জব্দ
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪


গলাচিপায় কম্বিং অপারেশনে অবৈধ জাল জব্দ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারি অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ অপারেশন শুরু হয়। উপজেলা মৎস্য বিভাগ ও গলাচিপা থানা পুলিশ।দি প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস্, ১৯৮৫ এর আওতায় রামনাবাদ, বুড়া গৌরঙ্গ, আগুনমুখা, তেতুলিয়া নদীতে দিনভর কম্বিং অপারেশন পরিচালনা করে বিভিন্ন প্রজাতির জাল আটক করা হয়েছে। পরে গলাচিপা থানা পুলিশের সহায়তায় গলাচিপা ফেরিঘাট সংলগ্ন এলাকায় আটক জালগুলো পুড়িয়ে দেয়া হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, এ অভিযান অব্যহত থাকবে। সরকার নিষিদ্ধ মৎস্য সম্পদের ক্ষতিকারক এসব জালের ব্যবহার বন্ধে মাসব্যাপি কম্বিং অপারেশন অব্যাহত থাকবে।

 

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:২৯ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ