সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

হোম » শিক্ষা » কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পড়া না পারায় রুমানা আক্তার (১২) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে অর্পণ হালদার নামে এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের পর অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

 

অভিযোগ অনুযায়ী, ক্লাস চলাকালে শিক্ষক অর্পণ হালদার শিক্ষার্থী রুমানাকে বাংলা বিষয়ে তিনটি প্রশ্ন লিখতে দেন। এর মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি প্রশ্নের উত্তর না দিতে পারায় শিক্ষক তার মাথায় হাত দিয়ে একাধিকবার আঘাত করেন। এতে সে শ্রেণিকক্ষেই অজ্ঞান হয়ে পড়ে।

 

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করার বিধান নেই। বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ