দশমিনায় ২৪০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ

হোম » শিক্ষা » দশমিনায় ২৪০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬


 

দশমিনায় ২৪০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসার ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ উপকরণ বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ বিলিয়ার রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মাদ্রাসা সমিতির সভাপতি ও আদুমপুর মাদ্রাসার সুপার মাওলানা নেছার উদ্দিন, এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওছার, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফোরকান, গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম এবং বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৪ ● ১৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ