রামপালে একাধিক মামলার আসামি রাজিবকে আটক করে পুলিশে দিল জনতা

হোম » খুলনা » রামপালে একাধিক মামলার আসামি রাজিবকে আটক করে পুলিশে দিল জনতা
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


 

রামপালে একাধিক মামলার আসামি রাজিবকে আটক করে পুলিশে দিল জনতা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের রামপালে একাধিক মামলার আসামি একরামুল হক রাজিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফয়লা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে মহড়া চলাকালে তাকে আটক করা হয়।

 

পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, রাজিব উপজেলার বাঁশতলী গ্রামের মৃত মিকাইল হোসেনের ছেলে। তিনি ফয়লা এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে লোকজন জড়ো করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবের বিরুদ্ধে বিএনপি নেতাদের গুলি করে হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদের পক্ষে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

আটকের পর রাজিবকে একটি সন্ত্রাসবিরোধী মামলায় বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান রাজিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৩:৪৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ