বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সভা

হোম » শিক্ষা » বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সভা
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


 

বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সভা

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনার বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধ এবং এলাকার সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।

 

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সমর কুমার বেপারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, যুগ্ম সম্পাদক এস এম নুরুল ইসলাম পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

 

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বহিরাগতদের অনুপ্রবেশ, গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।

 

তারা আরও বলেন, কোথাও কোনো ধরনের অপতৎপরতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ