বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিস ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ

হোম » বরিশাল » বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিস ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিস ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুন স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

 

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসের তিনতলা ভবনের নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভবনমালিক ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

 

প্রায় একই সময়ে ৭ থেকে ৮ জনের একটি দল বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

 

ওসি জহিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:১৫:২৪




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ