শিশু মিথ্যা বললে অভিভাবকেরা যে ৫টি ভুল করেন

হোম » লাইফস্টাইল » শিশু মিথ্যা বললে অভিভাবকেরা যে ৫টি ভুল করেন
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


শিশু মিথ্যা বললে অভিভাবকেরা যে ৫টি ভুল করেনসাগরকন্যা লাইফস্টাইল ডেস্ক

 

প্রায় সব শিশুই জীবনের কোনো না কোনো পর্যায়ে মিথ্যা বলে। তাই সন্তান মিথ্যা বললেই তাকে খারাপ শিশু ভাবার কারণ নেই। বরং কেন সে মিথ্যা বলছে, তা বোঝার চেষ্টা করা জরুরি। কারণ বুঝতে পারলে তাকে সততার গুরুত্ব শেখানো এবং সঠিক আচরণে অভ্যস্ত করা সহজ হয়।

 

শৈশবে মাঝেমধ্যে মিথ্যা বলা অস্বাভাবিক নয়। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা, নিজের আচরণ নিয়ন্ত্রণ করা এবং সামাজিক পরিস্থিতি সামলানোর দক্ষতা বিকাশের সঙ্গে শিশুর মিথ্যা বলার প্রবণতার সম্পর্ক রয়েছে।

 

তবে শিশুকে মিথ্যা বলতে উৎসাহ দেওয়া যাবে না। গল্প, আলোচনা এবং নিজেদের আচরণের মাধ্যমে তাকে সত্য বলার গুরুত্ব শেখাতে হবে।

 

কঠোর শাস্তির ভয়ে শিশু সাময়িকভাবে মিথ্যা বলা বন্ধ করতে পারে। কিন্তু শাস্তির ভয় বেশি হলে সে সত্য স্বীকার না করে নিজের ভুল লুকানোর চেষ্টা করতে পারে। তাই শুধু শাস্তি দেওয়ার বদলে সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলা জরুরি। সত্য বলার জন্য তার প্রশংসা করুন। ভুল করলে বয়স ও পরিস্থিতি অনুযায়ী যুক্তিসংগত ব্যবস্থা নিন।

 

সব মিথ্যার উদ্দেশ্য এক নয়। শাস্তি এড়াতে মিথ্যা বলা, কাউকে কষ্ট না দিতে সত্য গোপন করা কিংবা নিজের সুবিধা আদায়ের জন্য মিথ্যা বলার মধ্যে পার্থক্য রয়েছে। তাই সব মিথ্যাকে একইভাবে বিচার না করে কোন পরিস্থিতিতে এবং কেন সন্তান মিথ্যা বলেছে, তা বোঝার চেষ্টা করতে হবে।

 

সন্তানের মিথ্যা বলা অভিভাবকের বিশ্বাসে আঘাত করতে পারে। তবে একটি ঘটনা দিয়েই তার চরিত্রের চূড়ান্ত বিচার করা ঠিক নয়। বিশ্বাস গড়ে ওঠে দীর্ঘদিনের আচরণ ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে।

 

তাই সন্তান মিথ্যা বললে তাকে অবিশ্বাস বা অপমান না করে সহানুভূতির সঙ্গে কথা বলুন। সততা, বিশ্বাস ও পারিবারিক সম্পর্কের গুরুত্ব বোঝানোর সুযোগ হিসেবে ঘটনাটিকে কাজে লাগান।

বাংলাদেশ সময়: ৯:০৪:২৫ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ