কয়রায় ১০ দিন ধরে নিখোঁজ আমজাদ, সন্ধান চান সন্তানরা

হোম » খুলনা » কয়রায় ১০ দিন ধরে নিখোঁজ আমজাদ, সন্ধান চান সন্তানরা
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

কয়রায় ১০ দিন ধরে নিখোঁজ আমজাদ, সন্ধান চান সন্তানরা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের বয়োবৃদ্ধ আমজাদ হোসেন মোল্লা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং খুব অল্প কথা বলতে পারেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

 

পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের মৃত রুহুল আমিন মোল্লার ছেলে আমজাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

 

নিখোঁজের সময় আমজাদ হোসেনের পরনে ছিল ফতুয়া ও লুঙ্গি। বয়সের ভারে তিনি শারীরিকভাবেও দুর্বল বলে জানিয়েছে পরিবার।

 

আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া বলেন, ‘আমার বাবা মানসিকভাবে অসুস্থ এবং খুব বেশি কথা বলতে পারেন না। ১০ দিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। কোনো সহৃদয় ব্যক্তি তাঁকে কোথাও দেখতে পেলে বা তাঁর সন্ধান পেলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

 

তিনি জানান, আমজাদ হোসেনের সন্ধান পেলে ০১৯৫২৩৪১৩৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

বাবাকে ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৬ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ