দুমকিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

হোম » পটুয়াখালী » দুমকিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

দুমকিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) সকালে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল কুমার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু ও মো. দেলোয়ার হোসেন।

 

মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার এবং স্কুল-কলেজ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, লেবুখালী সরকার হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর লস্কর, পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাসিমা বেগম, সাবেরা আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক এবং একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার হ্যাপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

 

আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৪৭ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ